• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ধামইরহাটে মানবিক স্বাস্থ্য পরিদর্শক আঃ রাজ্জাক ও স্বাস্থ্য সহকারি ছাবেকুন্নাহারের বিদায় সংবর্ধনা

Reporter Name / ৫৬০ Time View
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে মানবিক স্বাস্থ্য পরিদর্শক আঃ রাজ্জাক ও স্বাস্থ্য সহকারি ছাবেকুন্নাহার এর  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ৬ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার। প্রধান অতিথি দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে বিদায়ী আঃ রাজ্জাক ও ছাবেকুন্নাহারকে ফুলের তোরা ও ক্রেষ্ট তুলে দেন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলামের সঞ্চালনায় বিদায়ীদের মানবিক গুনাগুন তুলে ধরে বক্তব্য প্রদান করেন সিনিয়র স্টাফ  নার্স সুপার ভাইজার বিউটি বেগম,সিনিয়র স্টাফ নার্স ইনডোর ইন্চার্জ ইসমত আরা (শিউলি), সিঃ স্টাফ নার্স আঃ খালেক, স্বাস্থ্য পরিদর্শক মন্টু চন্দ্র ঘোষ, পরিসংখ্যানবিদ নাজমুল হক, মেডিক্যাল টেকনোলজিস্ট ইপিআই সারোয়ার হোসেন, যক্ষা-কুষ্ঠ সহকারী আবুল হোসেন, প্রধান সহকারি (ভারপ্রাপ্ত) আমিনুল হক, 
বক্তাগন  বিদায়ীদের কর্মকালীন সময়ের মানবিক গুনাবলীর প্রসঙ্গে বলতে গিয়ে এক পর্যায়ে বিদায় অনুষ্ঠানের সকলের চোখে অশ্রু নেমে আসে। কিছুক্ষনের জন্য বিদায় পর্বটি চোখের কোনার অশ্রু লুকানোর পর্বে পরিনত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com