• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭
শিরোনামঃ
পোরশায় কমেছে শাকসবজির দাম: স্বস্তিতে ক্রেতারা, লোকসানের আশঙ্কায় কৃষকরা বাউফলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৮ Time View
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
​বুধবার রাত সাড়ে ৭টায় নওগাঁর পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ কাপালির মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়।

​বিজিবি সূত্র জানায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অবস্থান নেয়। টহলদলটি ঢাকাগামী ‘সোনারতরী’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬শ ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে। একই সাথে ঘটনাস্থল থেকে মাদক বহনকারী আসামী মনিরুল ইসলামকে (২৮) আটক করা হয়।

​আটককৃত আসামী নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
​১৬ বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরণের অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অল-আউট (সর্বাত্মক) অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com