• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১০ Time View
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তি দিয়ে সিজারিয়ান অপারেশন এবং চরম অবহেলার কারণে নবজাতকের মৃত্যুর ঘটনায় “আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল”-এর মালিক মোঃ আহসান হাবিবকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার সরাইগাছী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোঃ আমিনের প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে চিকিৎসার জন্য আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোসাঃ শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম দেখে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। স্বজনরা চিকিৎসকের পরামর্শে রাজি হয়ে সিজারের যাবতীয় খরচ পরিশোধ করেন।

​অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে অন্ধকারে রেখে পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নেয়। তারা ডাঃ শারমিন আক্তারের পরিবর্তে সম্পূর্ণ অজ্ঞাত ও অদক্ষ এক ব্যক্তিকে দিয়ে খাদিজা খাতুনের সিজারিয়ান অপারেশন সম্পন্ন করায়। অপারেশনের পরপরই মা ও নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

​পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য গোপন করে সময়ক্ষেপণ করে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। সেখান থেকে শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই সকাল ১০টার দিকে নবজাতকটি মারা যায়।

​এ মর্মান্তিক ঘটনার পর ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেন। মামলার পর নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার বিষয়ে তদন্তপূর্বক জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর পোরশা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে হাসপাতালটির মালিক আহসান হাবিবকে গ্রেপ্তার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ জঘন্য ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com