• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন!

সাজ্জাদ মাহমুদ সুইট রাজশাহী / ১২ Time View
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
রাজশাহীর বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ভাড়া করে নিয়ে ধারালো অস্ত্রের মুখে চালককে জিম্মি করে মারধর ও ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের অন্যতম প্রধান সদস্যকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। একই সাথে অভিযান চালিয়ে লুন্ঠিত ব্যাটারিচালিত অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির মোঃ আলমগীর হোসেন (৩৪)। সে বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর (গাবতলীপাড়া) গ্রামের মোঃ মাসদার রহমানের ছেলে। পার্শ্ববর্তী চারঘাট থানা পুলিশের সহায়তায় চারঘাটের শীসাতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

বাঘা থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১:৫৫ ঘটিকায় বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুর রশিদ (৪৯) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে ব্যাটারিচালিত অটোভ্যানে ৮০ টাকা ভাড়ায় রামশাপুর গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আটঘরিয়া-রামশাপুর ফাঁকা রাস্তার বাদশা মিয়ার আমবাগানের কাছে পৌঁছালে যাত্রীবেশে থাকা দুষ্কৃতিকারীর ইশারায় বাগান থেকে আরও ২-৩ জন সহযোগী বেরিয়ে এসে গাড়িটির গতিরোধ করে। এরপর আসামিরা পরস্পর যোগসাজশে চালক আব্দুর রশিদকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার জীবিকার একমাত্র সম্বল অটোভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী আব্দুর রশিদ বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ১৮৬০ সালের পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি নিয়মিত দস্যুতা মামলা রুজু করা হয় (মামলা নম্বর: ০৮, তারিখ: ১৩/১০/২০২৬)।

মামলা রুজুর পর বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত তদন্তে নামে। চারঘাট থানা পুলিশের সক্রিয় সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীসাতলা বাজার থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত অটোভ্যানটি উদ্ধার করা হয়।

বাঘা থানা পুলিশ আরও জানায়, এই দস্যুতার ঘটনায় জড়িত জহুরুল নামের অপর এক আসামি অন্য একটি মামলায় চারঘাট থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে। তাকে এই দস্যুতা মামলায় ‘শোন অ্যারেস্ট’ (গ্রেপ্তার দেখানোর) আবেদন করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত তৃতীয় পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় জোর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ বাঘায় নেই। অপরাধ দমনে আমাদের চৌকস টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। বাঘাবাসীর নিরাপত্তা নিশ্চিতে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত অটোভ্যানটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com