• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সজিব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি / ১৯ Time View
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আয়োজিত এ মেলায় বিদ্যালয়টির প্রায় চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ১০৬ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী তুলে ধরেছেন। উদ্বোধনের পর প্রকল্পগুলো ঘুরে দেখেন প্রধান অতিথি।

বিদ্যালয়টির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত বলেন, আমি মেলায় উইন পাওয়ার এলইডি চার্জিং সিস্টেম। বাংলাদেশ উন্নয়নশীল দেশ এখানে জ্বালানি সংকট সবসময় লেগেই থাকে। আমরা দিনের প্রায় এক চতুর্থাংশের সময় বিদ্যুৎ বিহীন অবস্থায় কাটাই। আমাদের এই প্রকল্প ব্যাটারি ছাড়া বায়ু শক্তি ব্যবহার করে বিদুৎ উৎপাদন করছি। এই মেলার মাধ্যমে আমরা আমাদের মেধাকে উদ্ভাবনী কাজে লাগাতে পারছি।

নবম শ্রেণির আরেক শিক্ষার্থী আদিত্য চৌধুরী বলেন, এ মেলার মাধ্যমে আমরা আমাদের চিন্তাকে বিকশিত করার সুযোগ পাচ্ছি। এ মেলা নিয়মিত অব্যাহত থাকলে আমরা আরও নতুন কিছু উদ্ভাবন করতে পারবো।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুর রহমান বলেন, আমরা প্রতিবছরের ন্যায় এ বছরও বিজ্ঞান মেলার আয়োজন করেছি। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলোর বিকাশ ঘটানো। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাগুলোকে আমাদের সামনে তুলে ধরছে। পরে

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com