• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩
শিরোনামঃ
পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১৩ Time View
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক ও তার মা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​আহতরা হলেন— উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৮) এবং তাঁর মা মোসাঃ রোকেয়া বেগম। গুরুতর আহত অবস্থায় তাঁদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগীর ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের একরামুল হোসেন, আব্দুল্লাহিল বাকীসহ ৫ জনের নাম উল্লেখ করে পোরশা থানায় একটি লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

​ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামীদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের পারিবারিক কলহ চলে আসছিল। ঢাকায় কর্মরত আশরাফুল ইসলাম ঘটনার দিন সন্ধ্যায় ঢাকা থেকে বাড়ি ফিরে অসুস্থ পিতাকে দেখে ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী একটি আমবাগানের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র (লোহার রড, লাঠি ইত্যাদি) নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে বাঁচাতে তাঁর মা রোকেয়া বেগম এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে রেখে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজন ভুক্তভোগীদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
​ভুক্তভোগী পরিবারের দাবি, বর্তমানে তাঁরা আসামী পক্ষের কাছ থেকে নানা ধরনের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​তবে হামলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন আব্দুল্লাহিল বাকী। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, মারামারির বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

​এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com