• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাজ্জাদ মাহমুদ সুইট রাজশাহী / ১৫ Time View
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা বাজারের দক্ষিণ পাশে নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এক বাড়িতে ভেজাল গুড় তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা-র নেতৃত্বে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পীরগাছা নওটিকা মাধ্যমিক বিদ্যালয় গেট সংলগ্ন এলাকার বাসিন্দা মহসিনের ছেলে সোহেল দীর্ঘ দিন ধরে অনিয়মিত ও অস্বাস্থ্যকর উপায়ে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছিলেন। অভিযান পরিচালনাকালে ওই বাড়ি থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ কেমিক্যাল তাৎক্ষণিকভাবে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অপরাধে অভিযুক্ত সোহেলকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৪১ ধারায় ৭,০০০ (সাত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে বাঘা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com