• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর

নওগাঁ জেলা প্রতিনিধি / ১৩ Time View
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি: সাংবাদিকতার পাশাপাশি অভিনয় ও লেখালেখিতে যুক্ত থেকে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখছেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এ অভিনয়ের জন্য তিনি পেয়েছেন সম্মাননা স্মারক।

সম্প্রতি নওগাঁ শহরের বইপট্টি এলাকায় ‘আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। নওগাঁ ফিল্ম সোসাইটির (এনএফএস) সৌজন্যে এবং ফিল্মহলিক প্রোডাকশনের প্রযোজনায় আয়োজিত এ প্রদর্শনীতে চলচ্চিত্রের বিভিন্ন কলাকুশলী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

‘কালো বিড়াল’ চলচ্চিত্রে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মেহেদী হাসান অন্তর। অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রটির গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

মেহেদী হাসান অন্তর পেশায় একজন সাংবাদিক। তিনি চ্যানেল এস টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিকেও সাংবাদিকতা করছেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ব্যস্ততার মধ্যেও তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। মঞ্চনাটক, থিয়েটার ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও আগ্রহী তিনি।

সাংবাদিকতার পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন মেহেদী হাসান অন্তর। তাঁর মতে, অভিনয় ও লেখালেখি মানুষের জীবন, সমাজ এবং বাস্তবতার নানা দিক তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় থাকতে চান তিনি।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবাদিকতার পাশাপাশি অভিনয় ও লেখালেখির মতো সৃজনশীল কাজে যুক্ত থাকা নওগাঁর সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com