• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

মেহেদী হাসান অন্তর নওগাঁ জেলা প্রতিনিধি / ২৫ Time View
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রদর্শিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’। সোহরাব হোসেন উল্লাস পরিচালিত চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী ঘিরে স্থানীয় দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

নওগাঁ ফিল্ম সোসাইটি (এনএফএস)-এর সৌজন্যে এবং ফিল্মহলিক প্রোডাকশনের প্রযোজনায় চলচ্চিত্রটির দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। শহরের বইপট্টি এলাকায় অবস্থিত ‘আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম এবং রাত ৮টায় দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জিএম জাকির হোসেন।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন জিলানী সাকিব ও নিদ্রা দে নেহা। নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মেহেদী হাসান অন্তর ও জগদীশ। এ ছাড়া খলনায়কের চরিত্রে রয়েছেন মাকফুরু হাসান বিদ্যুৎ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাকলায়েন, তসলিমা ফেরদৌস, কায়েস উদ্দীন, মাইনুল ইসলাম মঙ্গল, গোপাল চন্দ্র প্রামাণিক, শ্যামল কুমার রয় ও আব্দুল রহিমসহ অনেকে।

চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন রাজা ফকির। প্রযোজনা, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন সোহরাব হোসেন উল্লাস। চিত্রগ্রহণ করেছেন মিজানুর রহমান ও কাওসার রাজীব এবং সম্পাদনা করেছেন নাজিবুল ইসলাম মুন।

প্রদর্শনী শেষে দর্শকদের অনেকে চলচ্চিত্রটির গল্প ও অভিনয়ের প্রশংসা করেন। তাঁদের মতে, গল্পের উপস্থাপন ও অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয় চলচ্চিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছে। পাশাপাশি নওগাঁয় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীর এমন উদ্যোগ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com