• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নন্দীগ্রামে পৌর ছাত্রদলের সভাপতি পলিনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৬১ Time View
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের উদ্যোগে নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, পড়ার জুতা ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে নন্দীগ্রাম পাইলট হাইস্কুল প্রাঙ্গণে এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপহার দেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ আকন্দসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর ছাত্রদলের নেতাকর্মী এনামুল, রাব্বি, সাকিব, কাউসারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা বিস্তারে সহযোগিতা করার ধারাবাহিকতায় এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com