• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা

মোঃ তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ২৫ Time View
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি)কামরুজ্জামান মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনসার ভিডিপি অফিসার ফারজানা আক্তার সুমী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কর্মকার, সদস্য সচিব অভিলাশ বর্মন, পুজা মন্দির কমিটির নেতা বাদল মৈত্র, শ্যামল পাল, রাজ কুমার সাহা মিন্টু, কানাই প্রামানিক, নিপেন সরকার প্রমুখ। এবার উপজেলায় মোট ৬৯ টি মন্ডবে দুর্গা পুজার প্রস্তুতি চলছে। সভায় আদমদীঘি উপজলায় হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পুজা নির্বিগ্নে শান্তিপূর্ণ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com