• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

পোরশায় ঘর প্লাস্টার নিয়ে সংঘাত: আহত ৪, গ্রেপ্তার ২

আমির উদ্দিন বাবু পোরশা নওগাঁ / ২৬ Time View
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় নতুন ঘর প্লাস্টারের কাজকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর বাঙ্গালপাড়া গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল কালাম (৪০) বাদী হয়ে কেরামুদ্দীন (৬০) ও কলিমুদ্দিনসহ (২৮) ৭ জনের নাম উল্লেখ করে পোরশা থানায় একটি এজাহার দায়ের করেন।

​আহতরা হলেন— মোঃ আবু হায়াত, মোঃ আবুল কালাম, তাদের বোন মোসাঃ লতিফা এবং বোন জামাতা মোঃ মাসুদ (৩২)।

​এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে আবুল কালামের নতুন বাড়ি প্লাস্টারের কাজ চলার সময় বিবাদীরা অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র (হাসুয়া, লোহার রড, শাবল ও বাঁশ) নিয়ে বাধা দেয়। বাদীর ভাই আবু হায়াত প্রতিবাদ করলে ১নং বিবাদী মোঃ কেরামুদ্দীনের হুকুমে ২নং বিবাদী মোঃ কলিমুদ্দিন ধারালো হাসুয়া দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। এতে আবু হায়াতের ডান হাতের কবজির হাড় কেটে গুরুতর জখম হয়।

​পরবর্তীতে অন্যান্য ভুক্তভোগীরা বাঁচাতে এগিয়ে এলে বিবাদীরা লতিফা, মাসুদ ও আবুল কালামকে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগ করা হয়, হামলাকারীরা লতিফার কান থেকে ৪৫ হাজার টাকা মূল্যের ৪ আনা ওজনের স্বর্ণের দুল এবং আবু হায়াতের কাছে থাকা ব্যবসার নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

​স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আবু হায়াতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

​পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে এজাহারনামীয় আসামি কলিমুদ্দিন ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে বুধবার সকালে নওগাঁ জেলহাজতে প্রেরণ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com