এস কে জাফর আলম কক্সবাজারঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহলদল। এ সময় থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন চোরাকারবারির গতিবিধি শনাক্ত করা হয়।
পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ ফেলে রাতের অন্ধকার ও পানির মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
https://www.kaabait.com