নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
৩ অক্টোবর (শনিবার) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট প্রদান করেন সাধারন ভোটাররা। ভোট প্রদান শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে ইউনুস আলী, কার্যনির্বাহী সভাপতি পদে গোলাম রব্বানী, সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে শামীম হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল বারিক সরদার, কোষাধ্যক্ষ পদে আব্দুল ওহাব মিন্টু, দপ্তর সম্পাদক পদে মুনজুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।
উক্ত নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৯টি পদে ভোট গ্রহনের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এ, কে, এম ফজলুল হক কাশেম, সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, সাংবাদিক ফজলুর রহমান, বিজয় চন্দ্র, গোলাম রব্বানী।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার সংখ্যা-৩৭৮ জন, তন্মধ্যে ৩৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
https://www.kaabait.com