মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় মানাপ নওগাঁ পরিবারের উদ্যোগে নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে নাটক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর ব্রিজঘাট থেকে নৌকা ভ্রমণ শুরু হয়। পরে আত্রাই নদীর ৩ নম্বর সুইচগেট হয়ে বান্দাইখাড়ার ১৯৭১ সালের গণকবর পরিদর্শন করেন সংগঠনের সদস্যরা।
ভ্রমণে মানাপ নওগাঁর সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক আবদুল হাই সিদ্দিকী সিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তরসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।
এ সময় নওগাঁ গণ থিয়েটারের সভাপতি সুবল চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক নূরে আলম, নওগাঁ গণ বাউলের সভাপতি উজ্জ্বল মহন্ত ফণী ও সাধারণ সম্পাদক বাউল মোকলেছ দেওয়ান উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে নওগাঁ গণ বাউলের শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করা হয়। পরে নওগাঁ গণ থিয়েটার ও মানাপ নওগাঁর সদস্যদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে ‘মুক্তির
https://www.kaabait.com