• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পিরোজপুরে কোস্ট গার্ড-পুলিশের অভিযান: ট্রলারে মিলল বিপুল ভারতীয় পোশাক

শফিক টুটুল পিরোজপুর / ৮০ Time View
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

‎শফিক টুটুল পিরোজপুর প্রতিনিধি:
‎
‎পিরোজপুরের বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবির বড় একটি চালান জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার আটক করা হলেও ট্রলারে থাকা মাঝিসহ ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।
‎শনিবার (৩ অক্টোবর) ভোররাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
‎পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলারের গতিবিধি নজরে আসে। পরে ট্রলারটিকে ধাওয়া করে কোস্ট গার্ড ও পুলিশ। একপর্যায়ে পিরোজপুর সদর থানার পুলিশের সহযোগিতায় কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি পাওয়া গেছে।
‎তিনি আরও জানান, উদ্ধার করা পোশাকের সঠিক পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
‎
‎


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com