• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ধামইরহাটে ছুরিকাঘাতে কৃষক হত্যার মামলা ৫ ঘন্টার ব্যবধানে ৭ আসামী গ্রেফতার

. আবু মুছা স্বপন ধামইরহাট নওগাঁ / ৩৮ Time View
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বড়শিবপুর (মাষ্টারপাড়া)এলাকায় জমিজমার বিরোধ ও করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে কৃষক হত্যা মামলায় রেকর্ডের ৫ ঘন্টার ব্যবধানে হত্যায় জড়িত ৭ জন আাসামী গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। এ সময় হত্যা কাজে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়। হত্যাকান্ডের পর আসামীরা গাঁ ঢাকা দিলে পাশর্^বর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে সিআইডি ডিপার্টমেন্টের চৌকশ অফিসার ও ধামইরহাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে মাত্র ৫ ঘন্টার সাড়াশি অভিযান চালিয়ে প্রধান আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। দ্রুত তম সময়ে আসামী গ্রেফতারে ভুক্তভুগীর পরিবার প্রাথমিক সস্তি প্রকাশ করেছেন। আটককৃতর হলেন, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাকিবুল ইসলাম রনি, মৃত আ. গফুরের ছেলে আব্দুল হাকিম, কফিল উদ্দিন, ফেরদৌস হোসেনের স্ত্রী আকলিমা বেগম, মৃত ইসমাইল হোসেনের স্ত্রী হামিদা বেগম, আব্দুল হাকিমের স্ত্রী ফরিদা বেগম, রাকিবুল ইসলাম রনির স্ত্রী জিয়াসমিন।

এজাহার সূত্রে জানা গেছে, ২ অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় করলা খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিদের মধ্যে মারামারির ঘটনায় আবুল কাশেম পক্ষের মোট ৫ গুরুতর জখম হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে জখমী আবুল কাশেম মৃত্যুবরণ করেন। তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থাযয় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থাও আশংকা জনক।। আপর জখমীরা জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় ভিকটিমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা রয়েছে বলে ওসি মিন্টু রহমান জানান। উল্লেখ্য সম্প্রতি ধামইরহাটে আমবাগানে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ক্লু লেস মামলার সফল তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনসহ আসামী গ্রেফতার করায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার নওগাঁ কর্তৃক সংবর্ধিত হয়েছেন ওসি মিন্টু রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com