• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ: নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ৬৩ Time View
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি

ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাজশাহী প্রেসক্লাব।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দফতরে পুলিশ কমিশনার মোঃ ফয়েজুল কবিরের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের এক বিশেষ মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেওয়া হয়।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ স্বার্থান্বেষী মহল সামাজিক মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে কুচক্রী মহলটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সভায় সাংবাদিকরা অপপ্রচারের সঙ্গে জড়িত সন্দেহে কাজলা এলাকার মাসুদ রানা রাব্বানী, বিলসিমলা এলাকার মাসুদ আলী পুলক এবং আমবাগান এলাকার মামুনুর রহমান কাচুসহ কয়েকজনের নাম উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

এ সময় আরএমপি কমিশনার মোঃ ফয়েজুল কবির (পিপিএম) সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সাইবার অপরাধীদের দমনে পুলিশ আন্তরিক বলে আশ্বস্ত করেন। তিনি জানান, মেটার (ফেসবুক) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না থাকায় কারিগরি তথ্য পেতে কিছুটা সময় লাগছে, তবে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও ট্রাফিক) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি ও মিডিয়া মুখপাত্র) গাজিউর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা নাসরিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ ‘জুলাই ৩৬’-এর সামনে প্রেস ব্রিফিং করে রাজশাহী প্রেসক্লাব।

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা সামাজিক মাধ্যমে নোংরা অপপ্রচার চালিয়ে প্রেসক্লাব দখলের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। দেশের বাইরে বসে, হোক সেটা মালয়েশিয়া বা অন্য কোনো প্রান্ত, ভুয়া আইডি চালালেও কেউ প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে পার পাবে না।

তিনি অপরাধীদের গ্রেফতারে আরএমপিকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন এবং অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রেসক্লাব সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুর বলেন, সাংবাদিকদের চরিত্রহরণ করা কেবল ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি সরাসরি মুক্ত গণমাধ্যম ও পেশাগত স্বাধীনতার ওপর আঘাত।

এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের, প্রতিনিধি রাজিব আলী রাতুল এবং সদস্য মাজহারুল ইসলাম চপল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com