বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে বকুল হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের হলিদাগাছী রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বকুলকে নির্মমভাবে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মামলার সব আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৮ সে আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বকুল তার শ্বশুরবাড়ি পুঠিয়া উপজেলার দুর্লভপুর গ্রামে গেলে আসামিরা তাকে জোরপূর্বক আটক করেন। পরে তার হাত-পা দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ সে সেপ্টেম্বর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
বকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে হলিদাগাছী রেলগেট এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ-এর ছেলে রাকিবুল ইসলাম অলিভ, স্থানীয় ইউপি সদস্য ও সমাজসেবক মুক্তার হোসেন মুক্তা, জেলা যুবদলের সদস্য হাসান আলমগীর, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিক হোসেন আতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, বকুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো আসামি যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন তারা।
এ ঘটনায় নিহত বকুলের স্ত্রী ফাহিমা খাতুন বাদী হয়ে গত ২৯ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় মামলা করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- রতন আলী ও স্বপন (পিতা: মৃত এসকেন্দার আলী), মো. রইস (পিতা: ওমর আলী), নফেল উদ্দিন উকিল (পিতা: মৃত হাকিম উদ্দিন) এবং মো. বাকী (পিতা: নফেল উদ্দিন)। তাদের সবার বাড়ি পুঠিয়া উপজেলার দুর্লভপুর গ্রামে।
এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামিদের গ্রেফতারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আরএমপি মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান জানান, তদন্ত ও আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।
ইতিমধ্যে এটা ভুক্ত মূল তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে ।
অন্যদিকে মানববন্ধন ও সড়ক অবরোধের খবর পেয়ে চারঘাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
https://www.kaabait.com