• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় ভাবগম্ভীর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৪৩ Time View
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায়, শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
​পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সম্প্রীতির প্রতীক। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম উপজেলার ১৯টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: নাবিলা ফেরদৌস, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী এবং পোরশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদেব সাহা।

​এছাড়াও সভায় উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভা থেকে সর্বসম্মতিক্রমে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, উৎসবমুখর ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপনের জন্য সকল মহলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com