মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা মোল্লাপাড়া (বাবুইপাড়া) জামে মসজিদের নবনির্মিত টয়লেট ও ওযুখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সন্ধ্যায় এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।মসজিদ কমিটির সভাপতি ও সাবেক সেনা সদস্য আলহাজ্ব আঃ হাকিম মোল্ল্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।উদ্বোধকের বক্তব্যে প্রধান অতিথি ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। মুসল্লিদের সুবিধার্থে মসজিদের এই আধুনিকায়ন একটি প্রশংসনীয় উদ্যোগ।” তিনি এলাকার সামগ্রিক উন্নয়নে এবং ধর্মীয় অবকাঠামো সংস্কারে তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব মনসুর রহমান (মকে) এবং মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হক মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নওফেল আলী মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মান্দা উপজেলা ছাএদল ও চেয়ারম্যান পদপ্রার্থী নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন প্রমুখ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ অংশ নেন।অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটির পক্ষ থেকে কুসুম্বা মোল্লাপাড়া (বাবুইপাড়া) জামে মসজিদের সকল সদস্য ও মুসল্লীবৃন্দ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
https://www.kaabait.com