• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু

Reporter Name / ২৫৭ Time View
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ সংগ্রাম আর না পাওয়ার বেদনাই যাদের নিত্যদিনের সঙ্গী, তাদের জীবনে আশার এক নতুন সূর্য উদিত হলো। নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর আন্তরিক প্রচেষ্টা এবং নীতিনির্ধারকদের তাৎক্ষণিক পদক্ষেপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন এক মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) রাতে গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিজে উপস্থিত থেকে ওই শিক্ষার্থীর হাতে নিয়োগপত্রটি তুলে দেন।
জানা যায়, সম্প্রতি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের যুবক মোঃ শাকিল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী নিজের অদম্য পড়াশোনা ও জীবনের নানা সংগ্রামের গল্প তুলে ধরেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর কাছে। শিক্ষার্থীর শিক্ষাজীবন ও তার নাছোড়বান্দা মনোভাবের কথা শুনে গভীরভাবে অনুপ্রাণিত হন সংসদ সদস্য। এরপর তিনি কালক্ষেপণ না করে ওই শিক্ষার্থীকে নিয়ে সরাসরি যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
তৃণমূলের একজন সাধারণ কিন্তু মেধাবী শিক্ষার্থীর এই কষ্টের কথা শুনে সর্বোচ্চ গুরুত্ব দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় মাত্র সাত দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষার্থীর একটি সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com