• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

Reporter Name / ১৫৫ Time View
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

​পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্রীড়া সামগ্রীসহ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
​প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থবছর) আওতায় এ সহায়তার আয়োজন করা হয়।

পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে উপকারভোগীদের মাঝে মঞ্জুরীকৃত অনুদানের চেক এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপি। বক্তব্যে তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাদক ও সামাজিক কুফল থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সাথে নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু,জয়েন্ট সেক্রেটারি হাফিজুর রহমান এবং নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান এমপি উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, আর্থিক অনুদানের চেক ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। পরবর্তীতে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।#
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ
মোবা০১৭১৯১৬৬১৩৯
তাং১৫/৯/২০২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com