• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

Reporter Name / ১৬৪ Time View
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বগুড়া জেলা পুলিশ লাইনে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসা ও কয়েকটি অনলাইন পত্রিকায় ওই সংবাদটি প্রকাশ হওয়ার পরপর জেলা পুলিশ সুপারের নজরে আসে। সোমবার বিকেলে সান্তাহার পুলিশ ফাঁড়ির থেকে ওই পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে বগুড়া জেলা পুলিশ লাইনে ক্লোজ (প্রত্যাহার) করার বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।
জানা যায়, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন আনিস আলী। যোগদানের কয়েক মাস পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে। সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতে তাকে হাতেনাতে আটকের পর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। এরপর সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি শয়ন কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। এ নিয়ে অনেকেই মাঝে ব্যাপক সমালোচনা শুরু করতে দেখা যায়। এদিকে তার বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা টাকা নেওয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তার না করে অর্থের বিনিময়ে তাদের সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে। এতে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের বদলে উল্টো অবনতি দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com