• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

শীতার্ত মানুষের পাশে মানবিক যুবকরা, রাণীনগরে ৬০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৪১ Time View
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তরঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় শীতপ্রবাহে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একদল মানবিক যুবক। “মানবসেবাই আমাদের মূল শক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা উপজেলার বিভিন্ন এলাকার ৬শত জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আয়োজিত এ মানবিক কার্যক্রমের সভাপতিত্ব করেন বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিঠু। সংগঠনটির পৃষ্ঠপোষক আব্দুল মতিন সরদার ও রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। তিনি যুবকদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম (কচি) এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শীতের তীব্রতায় যখন দরিদ্র ও অসহায় মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন সমাজের সচেতন ও মানবিক মানুষের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ সমাজে মানবতা, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগ্রত করে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজক যুবকরা জানান, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com