• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী

Reporter Name / ১৮৭ Time View
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের সন্তান মনজুর মোর্শেদ চৌধুরী (মিঠু) ১ বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তও উল্লেখ রয়েছে।

মনজুর মোরশেদ বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা ছিলেন, তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের উপ সচিব হিসেবে ২০২৪ সালের এপ্রিলে অবসরে যান। সুবিধা বঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি কমিটি করে অন্তবর্তী সরকার।সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিটি ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে।
সেই সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়। এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

অষ্টম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইউএনওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। অতীতে পদোন্নতি থেকে বঞ্চিত থাকলেও গত বছর ভূতাপেক্ষ পদোন্নতি পান।
তার এ গুরুত্বপূর্ণ নিয়োগে শ্রীপুরসহ জেলায় আনন্দের ছোঁয়া বয়ছে। স্থানীয়রা এই অর্জনকে গর্বের কারণ হিসেবে দেখছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com