• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযান: গাঁজাসহ আটক ১, বিপুল বিদেশি মদ জব্দ

Reporter Name / ১৪২ Time View
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলামঃ

কক্সবাজারের সেন্টমার্টিন এবং চট্টগ্রাম-এ কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, রবিবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৮৮ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত গাঁজা ও বিদেশি মদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াল বিস্তার রোধে এবং তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com