• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১৭১ Time View
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় চলতি জুলাই মাসে সাপের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১ জন রোগী ভর্তি হয়েছেন। সাপে কাটা রোগীদের সময়মতো হাসপাতালে না এনে ওঝার কাছে নিয়ে চিকিৎসা দিতে দেরি করায় হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া ১১ জন রোগীর মধ্যে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় ১০ জনই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বিষাক্ত সাপের কামড়ের সুস্পষ্ট লক্ষণ পাওয়ায় ২ জন রোগীকে জরুরিভিত্তিতে জীবনরক্ষাকারী ‘এন্টিভেনম’ প্রদান করা হয়। এছাড়া ১ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

​তবে জুলাই মাসে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় কোনো সাপে কাটা রোগীর মৃত্যু হয়নি। কিন্তু দুঃখজনকভাবে ২ জন রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয় (ব্রট ডেড)। চিকিৎসকরা জানান, ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে গিয়ে মূল্যবান সময় নষ্ট করায় এবং হাসপাতালে নিয়ে আসতে অতিরিক্ত দেরি করার কারণেই তাদের প্রাণহানি ঘটেছে।

​এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করে পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন বলেন,
​”সাপে কাটলে আতঙ্কিত না হয়ে বা ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে। আমাদের হাসপাতালে সাপে কাটার পর্যাপ্ত ভ্যাকসিন বা এন্টিভেনম মজুত রয়েছে। সাপে কাটা কোনো রোগী এলেই আমরা পর্যবেক্ষণে রাখি এবং বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ দেখা দিলেই এন্টিভেনম প্রয়োগ করা হয়।”

​তিনি আরও জানান, সাপের এন্টিভেনমের পাশাপাশি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর বা বিড়ালের কামড়ের জলাতঙ্ক প্রতিরোধী পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনও মজুত রয়েছে। কোনো কুসংস্কার বা ভুল চিকিৎসায় কান না দিয়ে যে কোনো জরুরি প্রয়োজনে সরকারি হাসপাতালে আসার জন্য তিনি পোরশাবাসীর প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com