• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল সহ যুবক আটক

Reporter Name / ২০৫ Time View
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতাউর রহমান (৩২) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আদাতলা বিওপির অধীনস্থ সরলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আতাউর রহমান উপজেলার সরলী গ্রামের মো. নওশাদ আলীর ছেলে। বিজিবি ১৬ ব্যাটালিয়ন (নওগাঁ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরলী গ্রামের নাইমুলের আম বাগানের ভেতর থেকে আতাউর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) রাতেই জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com