• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহার তিলনা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) কমিটি গঠন

Reporter Name / ২৫৮ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) কমিটি গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান।

কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ (কল) প্রকল্পের সার্বিক সহযোগিতা এবং উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোট (গেইন) এর অর্থায়নে গঠিত এ কমিটিতে মোট ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

উক্ত কমিটিতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য, নারী উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি, ইমাম, সুশীল সমাজ ও যুব সমাজের প্রতিনিধি অন্তর্ভুক্ত হয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম শাহ,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আয়নাল হক, কারিতাস ফিল্ড ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর স্বপন কুমার,
ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মতিউর রহমান, আফজাল হোসেন, নাজমা বেগম, রানা,এনামুল হক, মুসলিম উদ্দিন, স্বাস্থ্য সহকারি কর্মী মোশারফ হোসেন সহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে পুষ্টি সংবেদনশীল ও জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম জোরদার করে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান নবগঠিত ২২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন এবং কমিটির কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com