• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহারে বাংলাদেশ ডাক কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি শুরু

বাবুল আখতার স্টাফ রিপোর্টারঃ / ১২৬ Time View
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবিতে নওগাঁর সাপাহারে বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। সারাদেশের ন্যায় ৩ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সকল ডাকঘরে কর্মচারীরা মঙ্গলবার (২৩ জুন) নির্ধারিত সময়ে কর্মবিরতিতে অংশ নেন এবং তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মচারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, শূন্য পদে জনবল নিয়োগ এবং কর্মপরিবেশের উন্নয়নসহ বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও সেগুলোর কার্যকর সমাধান হয়নি। ফলে দাবি আদায়ে তারা কর্মবিরতি কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
কর্মবিরতি চলাকালে কর্মচারীরা বলেন, তাদের দাবি যৌক্তিক এবং দীর্ঘদিনের বঞ্চনার প্রতিফলন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এদিকে কর্মবিরতির কারণে উপজেলার ডাকসেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে। তবে জরুরি সেবা সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
কর্মচারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং চলমান অচলাবস্থার অবসান ঘটাবে।
কর্মবিরতির কর্মসূচি সফল করার লক্ষে সোমবার (২২ জুন) দুপুরে সাপাহার ডাকঘর চত্ত্বরে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন সাপাহার শাখার উদ্যোগে জরুরী সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বাদল হোসেন, সহ সভাপতি আমিনুল ইসলাম রঞ্জু সহ উপজেলার সকল কর্মচারী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com