• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহারে প্রতিপক্ষের হামলায় স্বামী – স্ত্রী গুরুতর আহত

Reporter Name / ১৩১ Time View
রবিবার, ২১ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধে রাতের বেলা এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগীদের ছেলে মোঃ মেহেদী হাসান বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের পরিবারের সঙ্গে তাদের নিকট আত্মীয়দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২ জুন তার মা বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ওই মামলার পর থেকেই প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা কয়েকজন ভাড়াটে সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় মেহেদী হাসানের বাবা মোঃ রমজান আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার ডাকচিৎকারে স্ত্রী এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে গলায় ও থুথনিতে আঘাত করা হয়। পরে উভয়কে মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com