• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

Reporter Name / ২৩১ Time View
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহারে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের এই প্রকোপে গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি ও সমিতির উপদেষ্টা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রায় দুই শতাধিক দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি এবং সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)-র ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। এতে সভাপতিত্ব করেন সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাইদ

এসময় সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, কোষাধ্যক্ষ শাহিনুর (ফিডার), সদস্য পরিতোষ ও সবুজ সাহাসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে গরিব ও অসহায় মানুষজন খুব কষ্টে দিনাতিপাত করছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবান ব্যক্তিদেরও এই শীতে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com