• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১১
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

সান্তাহারে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ২১৪ Time View
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থান থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দেবখন্ডা (ডাঙ্গাপাড়া বাজার) গ্রামের মৃত কুবাদ হোসেন মন্ডলের ছেলে আনিছুর রহমান (৪২) ও একই উপজেলার লালবাগ গ্রামের হাসান আলীর ছেলে বিপ্লব হোসেন (২২)।
এ বিষয়ে সান্তাহার “খ”সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ফুল প্যান্টের সামনের ডান পকেটে স্কচটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের জিপার যুক্ত পলি প্যাকেট মোড়ানো অবস্থা প্যাকেটে কমলা বর্ণের অ্যামফিটামিন যুক্ত ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের পর তাদেরকে দুপুরে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com