• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

সান্তাহারে সাবেক সংসদ সদস্য খোকার প্রথম মৃত্যু বার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ২২৩ Time View
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত   মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মহল্লায় পৌর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। এই দোয়া মাহফিল উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপির নেতা রাকিবুল হাসান সুজন, আতোয়ার হোসেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুবদলের (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, ছাত্র নেতা জহির রায়হান শুভ, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
দোয়া মাহফিল শেষে সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তিনি ছিলেন সাধারণ মানুষের স্বপ্ন, ক্ষমতার দম্ভ নয়, ভয় দেখানো নয়, ভালোবাসা দিয়েই তিনি মানুষকে আগলে রেখেছিলেন। আদমদীঘি-দুপচাঁচিয়ার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ আর সামাজিক প্রতিষ্ঠানের প্রতিটি ইট যেন আজও তাঁর কথা বলে। আর আমরা যারা তাঁর স্নেহ, তাঁর নেতৃত্ব আর তাঁর কর্মের সুফল পেয়েছি। নীরবে, গভীর কৃতজ্ঞতায় তাঁর জন্য দোয়া করি। আল্লাহপাক যেন তাঁর সকল নেক আমল কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com