• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সান্তাহারে প্রবাসী যুবকের প*থ*রো*ধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ১০৮ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে টাকা লেনদেনের জের ধরে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মেহেদী উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। গতকাল রোববার বেলা দেড় টায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সুজনের দোকানের সামনে ঘটনাটি ঘটে। ওই দিন রাতেই আহত মেহেদীর বাবা আদমদীঘি থানায় ইয়ার্ড কলোনী মহল্লার সেকেন্দারের ছেলে রাজু হোসেন, খোকনের ছেলে সাইফুল ও বাদশার ছেলে সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ পাঠানোর বিষয় নিয়ে রাজু হোসেনের সঙ্গে মেহেদী হাসানের লেন দেন ছিলো। সম্প্রতি তা মিটে গেলেও মেহেদীর কাছে রাজুর কিছু টাকা পাওনা ছিলো। এরই মধ্যে গত ৪ জুলাই বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন মেহেদী। পরের দিন মেহেদী তার বন্ধু হিমেল কুমারকে সঙ্গে নিয়ে সান্তাহার মাইক্রো স্ট্যান্ডে তার বাবার সুতার দোকানে যান। দুপুর দেড় টায় মোটরসাইকেল নিয়ে তারা বাড়িতে ফেরার পথে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার সুজনের দোকানের সামনে পৌঁছলে রাজু বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের পথরোধ করেন। এরপর টিপচাকু দিয়ে এলোপাথারীভাবে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মেহেদীর ব্যাগে থাকা দুই লাখ টাকা, স্বর্ণের চেইন, এক ভরি মালা, ৩ ভরি রুপার ব্যাচ লাইট ও একটি স্মার্ট আই ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com