• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাতক্ষীরা শহরে এবি খান ফিলিং স্টেশন পাম্পে ব্লাকে তেল বিক্রি অভিযোগ —

Reporter Name / ২৪৫ Time View
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

এস কে কামরুল হাসান সাতক্ষীরা প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলা শহরে নিউমার্কেট অবস্থিত মেসার্স এ. বি. খান ফিলিং স্টেশনের বিরুদ্ধে উঠেছে ব্লাকে তেল বিক্রির অভিযোগ উঠেছে।

এছাড়াও রয়েছে স্বজনপ্রীতি, নির্ধারিত সময়ের আগেই তেল বিক্রি বন্ধসহ একাধিক গুরুতর অভিযোগ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত তেল বিক্রির কথা থাকলেও, অভিযোগ উঠেছে নির্ধারিত সময়ের আগেও মজুদ থাকা তেল গ্রাহকদের না দিয়ে পাম্প বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক ইয়াছিন ক্ষোভ প্রকাশ করে বলেন,
আমি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করি। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে সাড়ে ৬টা পর্যন্ত অপেক্ষা করেও তেল পেলাম না। আমার সামনে মাত্র ৭টি মোটরসাইকেল থাকা অবস্থায় তেল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অন্যায় ও চরম দুর্নীতি বহিঃপ্রকাশ

একই অভিযোগ করেন আরেক মোটরসাইকেল চালক নাজমুল হোসেন তিনি বলেন,
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে আমরা হতাশ। সর্বশেষ গত বুধবার ও বৃহস্পতিবারে নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত তেল দেওয়ার কথা থাকলেও তার আগেই রাতের আঁধারে তেল বিক্রি করে দিচ্ছে অসাধু পাম্প মালিক কর্তৃপক্ষ।
প্রশাসনিক ভাবে সকাল ৮টায় তেল দেওয়ার কথা থাকলেও তেল দেওয়া হয়নি। তাহলে তেল কোথায় যাচ্ছে?
অভিযোগ রয়েছে, সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হলেও স্বজন প্রীতি করে অনেকের কাছে ১০০০ টাকা ও টাংকি ফুল করে দেওয়া হচ্ছে। এমনকি বোতল বা ড্রামে তেল বিক্রির অভিযোগও উঠেছে, যা সম্পূর্ণ বেআইনি। একই সঙ্গে ‘স্বজনপ্রীতি’র মাধ্যমে পরিচিতদের প্রাইভেট ও মাইক্রো গাড়িতে গোপনে তেল সরবরাহের কথাও জানিয়েছেন প্রত্যক্ষ ভুক্তভোগীরা

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো কিছু অসাধু ভাড়াই চালিত প্রাইভট মাইক্রো ড্রাইভারের সেন্টিকেটের মাধ্যমে তেল মজুদ করে বাড়িতে বোতল কিংবা পটে ২০০ টাকা থেকে ৩০০ টাকা চড়া দামে তেল বিক্রি করছে।
এর পেছনে রয়েছে পাম্প মালিক কর্তৃপক্ষ সেন্টিকেট

এতসব অনিয়ম দুর্নীতি ব্লাকে তেল বিক্রি হলেও প্রশাসনের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। প্রশ্ন উঠছে, প্রশাসনের চোখের সামনে এমন দুর্নীতি চললেও কেন কার্যকারী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কোন এক অদৃশ্য শক্তির বলে
পার পেয়ে যাচ্ছে অসাধু পাম্প মালিক তেল ব্যবসায়ীরা।
এ বিষয় সংশ্লিষ্ট পাম্প মালিক কর্তৃপক্ষের মুঠোফোনে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সাধারণ মানুষের ন্যায্য অধিকার হরণ করে একটি চক্র যদি অবাধে অনিয়ম চালিয়ে যেতে পারে, তবে তা শুধু প্রশাসনের ব্যর্থতাই নয়, বরং একটি গভীরতর দুর্নীতির ইঙ্গিত বহন করে। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com