• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাংবাদিককে হত্যাচেষ্টা: নীলফামারীতে ৩ নম্বর আসামি জহুরুল গ্রেপ্তার

মো: রাব্বি রহমান নীলফামারি / ১৪৭ Time View
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. লিটন সরকারের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় ৩ নম্বরচ আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ।

গত ২৪ আগস্ট জেলা আদালত চত্বরের একটি হোটেলে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক লিটন সরকারের ওপর হামলার অভিযোগে মামলাটি করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী থানার এসআই মো. বদিউজ্জামান জানান, ২৭ আগস্ট রাতে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে মামলার প্রধান আসামি আফতাবুজ্জামান বিপ্লব ও তার সহযোগী রিঙ্কু সহ অন্যান্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী সাংবাদিক লিটন সরকার। তিনি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com