• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষার প্রত্যয় রংপুরের নবনিযুক্ত জেলা পুলিশ সুপারের

Reporter Name / ১৩৬ Time View
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

< রংপুর অফিস

রংপুর জেলাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ম্ক্তু রাখাসহ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, পুলিশ সুপার কার্যালয়সহ ৮ উপজেলার থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্রে আন্তরিকতার সাথে আইনগত সেবা নিশ্চিত করবে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, রংপুর জেলাবাসীর জন্য পুলিশ সুপারের দরজা সব সময় খোলা থাকবে। আইনগত প্রতিকার পাওয়ার জন্য কেউ আসলে তাকে সহযোগিতা করা হবে। এছাড়া জুডিশিয়াল জাস্টিস সিস্টেমের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের যে অংশ রয়েছে সেটির সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আমরা আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী সবার সহযোগিতা নিয়ে রংপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুশান্ত চন্দ্র রায়সহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com