• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

শেষ ঠিকানার কারিগর বগুড়ার সান্তাহারের আব্দুল হাই সিদ্দিক

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৬৭ Time View
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জীবনের শেষ সময়ে মানুষের শেষ ঠিকানা তৈরি করে দেওয়ার নীরব কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই সিদ্দিক। দীর্ঘদিন ধরে তিনি মানুষের মৃত্যুর পর দাফনের জন্য কবর প্রস্তুত করাসহ মৃত্যু মানুষকে গোসল দেওয়ার কাজ করে আসছেন। গ্রামের কারও মৃত্যু সংবাদ পেলে কবর স্থানে ছুটে যান আব্দুল হাই সিদ্দিক। প্রয়োজন অনুযায়ী কবরের স্থান নির্ধারণ, মাটি খনন এবং দাফনের উপযোগী করে প্রস্তুত করার কাজ করেন তিনি। শোকের মুহূর্তে স্বজনদের পাশে থেকে নীরবে দায়িত্ব পালন করাই যেন তাঁর জীবনের অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে।

সান্দিড়া গ্রামের বাসিন্দা মাওলানা বাবলু মিয়া জানান, একজন মানুষের জীবনের শেষ বিদায়ের প্রস্তুতিতে আব্দুল হাই সিদ্দিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই কাজটি অত্যন্ত কষ্টসাধ্য, সাহসের ও পরিশ্রমের। তবুও মানবিক দায়বদ্ধতা থেকে তিনি বছরের পর বছর এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর এই নীরব সেবাকে এলাকাবাসী মানবিক ও মহৎ কাজ হিসেবে দেখছেন। জীবনের নানা ব্যস্ততার মাঝেও মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা প্রস্তুত করার এই কাজের মাধ্যমে তিনি সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সান্দিড়া গ্রামের মৃত হাফিজার রহমান মাষ্টার ছেলে। পেশায় তিনি একজন মৎস্য ব্যবসায়ী।
দমদমা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শিপলু খান বলেন, বিভিন্ন মানুষের জীবনের ভিন্ন ভিন্ন গল্প থাকলেও আব্দুল হাই সিদ্দিকের গল্পটি একটু ব্যতিক্রম। তিনি হলেন মানুষের শেষ ঠিকানার কারিগর। তিনি শুধু তার নিজ গ্রাম সান্দিড়ায় নয় আশেপাশে গ্রামের মানুষের মৃত্যু সংবাদ পেলে ছুটে যান কবর প্রস্তুত করা ও মৃত্যু মানুষকে গোসল করিয়ে দেওয়ার জন্য।
এ বিষয়ে শেষ ঠিকানার কারিগর আব্দুল হাই সিদ্দিক বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে যেন মৃত্যু মানুষের দাফনের জন্য কবর প্রস্তুত ও গোসল করে দেওয়ার কাজ করে যেতে পারি। আর এই কাজ করতে আমার ভালোই লাগে। এখন পর্যন্ত আমি প্রায় শতাধিক কবর প্রস্তুত ও মৃত্যু মানুষের গোসল করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com