• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘জায়ান কম্পিউটার হাব’

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি / ১০৭ Time View
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী শহরে আধুনিক ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জায়ান কম্পিউটার হাব’।

সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের শহীদ আলী হোসেন সড়ক (উপজেলা সড়ক)-এ আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ জাকির হোসেন জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়াই ‘জায়ান কম্পিউটার হাব’-এর মূল লক্ষ্য। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা এক ছাদের নিচে প্রদান করে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমিয়ে আনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, সাবেক সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; মোঃ জাফিরুল ইসলাম (লিপন), চেয়ারম্যান, আপিল বোর্ড, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; এবং ডা. মোঃ জাকিরুল ইসলাম (লেলিন), অবসরপ্রাপ্ত পরিচালক, স্বাস্থ্য বিভাগ, রংপুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ লিয়াকত হোসেন, ইমাম, টাউন মসজিদ; মোহাম্মদ আব্দুল হালিম, ইমাম, বাইতুন নূর জামে মসজিদ; মোহাম্মদ মাহমুদুল হাসান, ইমাম, ধনীপাড়া জামে মসজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, পার্শ্ববর্তী দোকান মালিক এবং সুধীজন।
উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবযাত্রায় ‘জায়ান কম্পিউটার হাব’-এর সার্বিক সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি নীলফামারীর মানুষের জন্য একটি আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com