• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

শীতার্ত মানুষের পাশে নওগাঁ জেলা মিউজিক ফোরাম

Reporter Name / ৬৬১ Time View
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা মিউজিক ফোরাম।

সংগঠনটির উদ্যোগে আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর, নওগাঁ শহরের মুক্তির মোড় বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি উন্মুক্ত চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়।

এই কনসার্টের মূল উদ্দেশ্য ছিল শীতবস্ত্র সংগ্রহ করা এবং সংগৃহীত শীতবস্ত্র নওগাঁ জেলার বিভিন্ন এলাকার প্রকৃত শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা।

আয়োজক মাহফুজুল ইসলাম মুন্না বলেন, শীত মৌসুম শুরু হলেই দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই নওগাঁ জেলা মিউজিক ফোরামের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। কনসার্টে স্থানীয় জনপ্রিয় শিল্পীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের শীতবস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

নওগাঁ জেলা মিউজিক ফোরামের সভাপতি কণ্ঠশিল্পী ক্যাপ্টেন জানান, এটি কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি সামাজিক উদ্যোগ। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা আরও জানান, কনসার্ট থেকে সংগৃহীত সকল শীতবস্ত্র স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকার প্রকৃত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com