• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনা অপরাধে তিন মৎস্য খাদ্য ভান্ডারকে জরিমানা

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ১৪৪ Time View
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য ভান্ডার পরিচালনার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে কয়েকটি মৎস্য খাদ্য ভান্ডার লাইসেন্স নবায়ন না করে সরকারি বিধি লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোস্তফাকে ৫ হাজার টাকা, মাসুদ রানা মৎস্য খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মাসুদ রানাকে ৫ হাজার টাকা এবং মেসার্স সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী মুজাহিদকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com