• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহী বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৪৮৬ Time View
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ রাজশাহী বিভাগের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের নিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে মিলনমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ০১ মিনিটে নওগাঁ কনভেনশন সেন্টার, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, বদলগাছী রোডে আয়োজনটি শুরু হয়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ও অনুমোদিত রাজশাহী বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলাটি অনুষ্ঠিত হয়। আয়োজনের আহ্বায়ক ছিলেন নাটোর-২ এর অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান মো. আব্দুল কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সভাপতি মো. শহীদ শাহজামান (শহীদ)। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ জেলা অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম (ফকরুল)।

মিলনমেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানরা অংশ নেন। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল নওগাঁ জেলা ভিলেজ ইলেকট্রিশিয়ান ঐক্য পরিষদ এবং নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি–১ ও ২।

আয়োজকদের প্রত্যাশা এই মিলনমেলা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com