• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা বোয়ালিয়া থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Reporter Name / ২১২ Time View
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অ্যাডিশনাল ডিআইজি) দীন মোহাম্মদ, রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, বিজিবি ও র‍্যাবের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

মুক্ত আলোচনা সভায় আইন-শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করছেন এবং যথাযথ তদন্ত ছাড়াই একাধিক মামলা গ্রহণ করে হয়রানি করছেন।

তিনি আরও জানান, গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে মসজিদ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হলে তার অভিভাবক অভিযোগ জানাতে বোয়ালিয়া থানায় গেলে ওসি তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

এছাড়া, তিন বছর আগের একটি ঘটনায় এএসপি আসিফের প্রাক্তন স্ত্রী মামলা করতে গেলে যথাযথ তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে ৩২৫ ধারায় অন্তর্ভুক্ত করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। মেডিকেল রিপোর্ট ছাড়া কীভাবে ৩২৫ ধারা যুক্ত করা হলো, এ নিয়েও প্রশ্ন তোলেন সাইদুর রহমান।

তিনি আরও অভিযোগ করেন, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ অবস্থায় বোয়ালিয়া মডেল থানায় সৎ ও দক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি।

সভায় উপস্থিত আরএমপি কমিশনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com