• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব

Reporter Name / ৬৪ Time View
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মো. রাকিবুজ্জামান রাকিব। সমাজের পিছিয়ে পড়া ও দুর্দিনে থাকা মানুষের কষ্ট লাঘবের অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বলিহার পূর্বপাড়া এলাকার দুটি অসচ্ছল ও অসুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

সহায়তা পাওয়া পরিবারগুলো হলো—একই এলাকার ষাটোর্ধ্ব মো. নিহার এবং নিয়নি রানী (৫০)। হঠাৎ অসুস্থতা ও চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত পরিবার দুটি এই সহায়তার ফলে কিছুটা স্বস্তি পাবে বলে স্থানীয়রা মনে করছেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল হাজী, সুকুমার, বিশ্বনাথ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে মো. রাকিবুজ্জামান রাকিব জানান, জনপ্রতিনিধিত্বের চেয়ে মানুষের সেবা করা অনেক বড় দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে কোনো মানুষ অসহায়ত্বে থাকবে না। ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com