• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ৯১ Time View
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ          রাজশাহী জেলার নব যোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নব যোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। তিনি ২৮তম বিসিএসের মাধ্যমে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশা দারিত্বের জন্য তিনি পরিচিতি অর্জন করেছেন।

অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান পুলিশ সুপার হিসেবে সিআইডিতে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী থেকে বিদায় নেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের বিভিন্ন অভিযান পরিচালিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তিনি প্রশংসা অর্জন করেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com