• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহীর চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১১৪ Time View
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেল সহ ২ মাদক কারবারিকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন- মোঃ ইমন হোসেন (২১), পিতা- মোঃ তসলিম আলী, সাং- আচুয়া ভাটা এবং মোঃ তরিকুল ইসলাম বিশাল (২৪), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- সি এন্ড বি মোড়। উভয়ের থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম গত ২৮ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে চারঘাট থানাধীন শিশাতলা তেল পাম্পের পিছনে সুপার ইট ভাটার সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে তাদের কাছ থেকে ৬০ (ষাট) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । আটককৃতদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com