• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহীর কাঁকনহাটে ১০০০ পিছ ইয়াবাসহ আটক ১

Reporter Name / ১৬৮ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ         রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের খাদ্য গুদাম এলাকায় আনুমানিক রাত ১টার সময় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০০ পিচ ইয়াবা সহ ১জন একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।

আটককৃত ব্যাক্তির নাম মোঃ শরিফুল ইসলাম শরিফ (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুর টুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি’র এসআই (নিঃ)/মো: মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ আজ রাত আনুমানিক ১২ টার দিকে গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক এলাকায় ডিউটি রত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,গোদাগাড়ী কাঁকন হাট কাঁকন হাট খাদ্য গুদাম এর সম্মুখে পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এই সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফ আলীর নেতৃত্বে, এসআই(নিঃ)/মো: মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ আজ রাত আনুমানিক ১২.৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকরেন, সন্দেহ ভিত্তিক শরিফ এর দেহ তল্লাশি চালাই ডিবি পুলিশ।

তল্লাশির একপর্যায়ে শরিফ এর প্যান্টের পকেট হতে একটি সাদা পলিথিনে মুখ বন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০০ পিছ এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটকের পরে অভিযুক্ত শরিফের বিরুদ্ধে রাজশাহী গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮-এর আইনে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com