• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১৬০ Time View
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে আজ বিকেলে নগরীতে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়। র‍্যালিতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

১৯৮০ সালের ১৯শে আগস্ট মানুষের সেবার অঙ্গীকার নিয়ে জন্ম হয়েছিল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের।

আজ ৪৬ বছর পেরিয়ে গৌরবময় সেই যাত্রাকে স্মরণীয় করে রাখতে রাজশাহীতে নানা কর্মসূচি হাতে নেয় সংগঠনটি। সকাল থেকেই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

বিকেলে নগরীর প্রধান সড়কগুলোতে নেমে আসে নেতাকর্মীদের ঢল। বাদ্যযন্ত্রের তালে তালে রঙিন ব্যানার, ফেস্টুন আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বর্ণাঢ্য এই র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রাজপথের এই উপস্থিতি জানান দেয় সংগঠনটির তৃণমূলের সুসংগঠিত শক্তির।

পথসভায় বক্তব্য রাখেন,স্বেচ্ছা সেবক দলের শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে। আগামী দিনেও দেশের গণতন্ত্র রক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন ।নেতারা,আরো বলেন,আমরা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী দেশের যেকোনো সংকট ও দুর্যোগে অতীতেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একটাই লক্ষ্য— গণতন্ত্র রক্ষা এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখা।”
পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com